শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ওটিসির কোম্পানি কিনলেন সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওভার দ্য কাউন্টার মার্কেটের (ওটিসি) দুর্দশাগ্রস্ত কোম্পানি আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিকানা কিনে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পুঁজিবাজারের আলোচিত বিনিয়োগকারী সরকারি কর্মকর্তা আবুল খায়ের হিরু। 

সম্প্রতি ওটিসিতে কোম্পানিটির ৪৮ শতাংশ শেয়ার কিনেছেন তারা। এর আগে গত মাসে বিএসইসি কোম্পানিটির বর্তমান উদ্যোক্তাদের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছিল।

গত ২৭ এপ্রিল বিএসইসির পক্ষ থেকে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক সৈয়দ আশিকের ১৮ দশমিক ৪০ শতাংশ, সৈয়দা আতিকার ১৫ দশমিক ৯৭ শতাংশ এবং তাজাক্কা তানজিমের ১৩ দশমিক ৮০ শতাংশ শেয়ার হস্তান্তরের অনুমোদন দেয়া হয়। সব মিলিয়ে এ তিনজনের কাছে কোম্পানিটির ২৪ লাখ ৮ হাজার ৭৫০টি বা ৪৮ দশমিক ১৮ শতাংশ শেয়ার ছিল।

তাদের কাছ থেকে এসব শেয়ার কিনে নিয়েছেন তিন প্রতিষ্ঠান ও চার ব্যক্তি। এর মধ্যে ইশাল কমিউনিকেশন ১৪ দশমিক ৪০ শতাংশ, জাভেদ এ মতিন ২ দশমিক ৪০ শতাংশ, মোনার্ক এক্সপ্রেস লিমিটেড ৪ দশমিক ৮০ শতাংশ, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ দশমিক ৪০ শতাংশ, এএফএম রফিকুজ্জামান ১০ শতাংশ, মাসুক আলম ৬ শতাংশ ও মুন্সী শফিউদ্দিন ৮ দশমিক ১৭ শতাংশ শেয়ার কিনেছেন। 

এর মধ্যে ইশাল কমিউনিকেশনের প্রতিনিধিত্ব করছেন আমিনুল ইসলাম শিকদার ও মো. খায়রুল বাশার এবং লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্ব করছেন মো. হুমায়ুন কবির। 

মোনার্ক এক্সপ্রেস লিমিটেড হচ্ছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের সাবসিডিয়ারি কোম্পানি। আর লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ হচ্ছে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরুর পারিবারিক প্রতিষ্ঠান। আর জাভেদ এ মতিন হচ্ছেন সাকিব আল হাসান ও হিরুর মালিকানাধীন ব্রোকারেজ হাউজ মোনার্ক হোল্ডিংসের অন্যতম অংশীদার।

এ বিষয়ে আবুল খায়ের হিরু বলেন, “কোম্পানিটিতে নতুন করে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন চালু করতে চাই। এতে কোম্পানিটির বিনিয়োগকারীরা উপকৃত হবেন।”

কিউএনবি/অনিমা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit