শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আইপিএল জেতা বিশ্বকাপ জেতার সমান!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেসক্ : আইপিএলের আগের আসরে কলকাতার হয়ে খেলা শুভমান গিলকে এবার ছেড়ে দেয় কলকাতা। মেগা নিলামের আগেই ৭ কোটি রুপিতে তাকে দলে নেয় গুজরাট। দলের শিরোপা জয়ে বড় অবদান আছে গিলের। আসরে ১৬ ম্যাচে ৪৮৩ রান করে রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম অবস্থানে ছিলেন গিল। শিরোপা জয়ে বড় অবদান রেখে গিল বলছেন, আইপিএলের শিরোপা জয় বিশ্বকাপ জেতার সমতুল্য। ফাইনালে রাজস্থানকে হারানোর পর গিল বলেন, ‘এই জয়ের গুরুত্ব বিশাল। যুব বিশ্বকাপ জেতার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে মনে হচ্ছে, বিশ্বকাপ জেতার মতোই বড় ঘটনা আইপিএল জেতা। এ পর্যন্ত পাঁচটি আইপিএল খেলেছি। অবশেষে এবার আইপিএল জেতার সৌভাগ্য হলো।’

ফাইনালে রাজস্থান খুব একটা ভালো করতে পারেনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক জস বাটলারের ব্যর্থতার দিনে মাত্র ১৩০ রান সংগ্রহ করতে সমর্থ হয় রাজস্থান। জবাব দিতে নেমে অবশ্য নবাগতদের শুরুটা ভালো হয়নি। তবে শুভমান একদিকে উইকেট আগলে করেন দায়িত্বশীল ব্যাটিং। ৪৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক পান্ডিয়ার ৩০ বলে ৩৪ এবং মিলারের ঝড়ো ১৯ বলে ৩২ রানের ইনিংসের ওপর ভর করে ৭ উইকেট ও ১১ বল হাতে রেখেই শিরোপা জিতে নেয় গুজরাট টাইটানস।

অপরাজিত ইনিংস খেলে দলের জয়ে ভূমিকা রাখা শুভমান বলেন, ‘শেষ পর্যন্ত উইকেটে থাকতে চেয়েছিলাম। কোচের পরিকল্পনাও তেমনই ছিল। শেষ পর্যন্ত ফিনিশিং লাইনটা ছুঁতে পারলাম, এটা আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে। প্রতিপক্ষকে ১৩০ রানের  মধ্যে থামিয়ে দিয়ে আমাদের বোলারটা দারুণ কাজ করেছে। প্রথমে লক্ষ্য ছিল ১৫০ রানের মধ্যে ওদের আটকে দেওয়া। সেভাবেই আমরা খেলছিলাম। তবে ১৩০ রানে থেমে ওরাই কাজটা সহজ করে দিয়েছে।’

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit