শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

২৩ বছর পর প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (২৯ মে) ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে হাডার্সফিল্ড টাউনকে ১-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। সেই জয়ে  ২৩ বছর পর যে আবার প্রিমিয়ার লিগে উঠে এসেছে ফরেস্ট। ম্যাচের ৪৩ মিনিটে চেলসি থেকে ধারে হাডার্সফিল্ডে খেলা ইংলিশ সেন্টারব্যাক লেভি কোলউইলের গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। 

এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যে পাঁচটি ইংলিশ ক্লাব, তাদের মধ্যে একটি নটিংহ্যাম ফরেস্ট। ১৯৭৮-৭৯ এবং ১৯৭৯-৮০ এই দুই মৌসুমে টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ফরেস্ট। তবে এক সময়ে ইউরোপে দাপট দেখান ক্লাবটি ১৯৯৯ সালে ইংল্যান্ডের প্রথম বিভাগ থেকে নেমে যায় দ্বিতীয় বিভাগে। এমন কি ২০০৫-০৬ মৌসুমে তো তারা ইংল্যান্ডের তৃতীয় বিভাগেও নেমে গিয়েছিল। 

নটিংহ্যাম যখন ১৯৯৯ সালে সবশেষ প্রিমিয়ার লিগ থেকে বিদায় নেয়, তখন চেলসির ইউরোপিয়ান কাপ তো জেতাই হয়নি, চেলসিকে তখন ইংল্যান্ডের বাইরে খুব বেশি মানুষ হয়তো চিনতেনই না! আশির দশকে দাপট দেখান সেই নটিংহ্যাম ফরেস্ট এবার প্রিমিয়ার লিগে ফিরেছে দুই যুগ পরে। নাটকীয়ভাবে প্রিমিয়ার লিগে ফেরা ফরেস্টকে এই অবস্থায় নিয়ে আসার নায়ক গত সেপ্টেম্বরে দলটার কোচের দায়িত্ব নেয়া স্টিভ কুপার। তার কল্যাণেই দীর্ঘ ২৩ বছর পর আবারো প্রিমিয়ার লিগে খেলবে নটিংহ্যাম ফরেস্ট।   

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit