রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থী পেটানোয় শিক্ষার্থী ও বিদ্যালয় কমিটির মধ্যে সমঝোতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৫৭ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা সদর পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কর্তৃক শিক্ষার্থী পেটানোর ঘটনায় শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির মধ্যে সমঝোতা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উক্ত সমঝোতা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বিরুদ্ধে থানায় করা অভিযোগ প্রত্যাহারের আবেদনও করা হয় বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আলী।

তিনি জানান, শিক্ষার্থীদের মাঝে ভুলবোঝাবোঝির জন্য উভয়ের মধ্যে মারামারি হয়। পরবর্তীতে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক জনৈক শিক্ষার্থীকে বেধরক মারপিট করেন বলে তার বিচার চেয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয় এবং থানায় অভিযোগ হয়।

এব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় খবরও প্রকাশ হয়। যেহেতু শিক্ষার্থীদের মাঝে ভুলবোঝাবোঝির জন্য উভয়ের মধ্যে মারামারি হয়েছে সেই প্রেক্ষিতে শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে উক্ত বিষয়টি সমঝোতা করা হয় এবং পূর্বে ঘটে যাওয়া উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় করা অভিযোগ প্রত্যাহারের জন্য আবেদন করেন ঐ শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, আজাদ রহমান, দিলিপ চৌহান, অভিভাবক বুলবুল আহম্মেদ, আমিনুল, মোকছেদুল আলম, জাকির হোসেন, আজাদুল ইসলাম, ইমরুল কায়েশ, সাব্বির হোসেন, আব্দুল হান্নান, এস.এম গোলাম মোস্তফা সহ অন্যান্য শিক্ষক  অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ। অভিযোগের বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দ্বারা শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় উক্ত শিক্ষার্থীর অবিভাবক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আমরা তদন্ত শুরু করি, কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে ঘটনাটি মিমাংশা করায় উক্ত অবিভাবক থানায় অভিযোগটি প্রত্যাহার করে নেয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit