শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেসক্ : বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জকোভিচের বিপক্ষে ফ্রেঞ্চ ওপেনের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বের পাঁচ নম্বর বাছাই রাফায়েল নাদাল। রোববার শেষ ১৬-র ম্যাচে পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর কানাডিয়ান তারকা ফেলিক্স অগার-আলিয়াসিমেকে ৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নাদাল। দীর্ঘ চার ঘণ্টা ২১ মিনিটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হন ১৩ বারের চ্যাম্পিয়ন। প্যারিসে ১৭ বছরে ১১১ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে মাত্র তৃতীয়বার পাঁচ সেটের ম্যাচ খেলতে বাধ্য হলেন বাঁহাতি এই তারকা।

এনিয়ে ১৬বারের মত প্যারিসে স্প্যানিশ তারকা নাদাল শেষ আট নিশ্চিত করলেন। ম্যাচ শেষে কানাডিয়ান অগার-আলিয়াসিমের প্রশংসা করে নাদাল বলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়। তার বয়স কম। গতি ও শক্তি দিয়ে সে অনেককেই পরাস্ত করতে সক্ষম।’ অন্যদিকে শেষ ১৬’র লড়াইয়ে আর্জেন্টিনার ১৫তম বাছাই দিয়েগো শুয়ার্টজম্যানকে ৬-১, ৬-৩, ৬-৩ গেমের সরাসরি সেটে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেন বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ। 

রোলা গাঁরোতে এ নিয়ে ১০ম বারের মত একে অপরের মোকাবেলা করতে যাচ্ছেন দুই চির প্রতিদ্বন্দ্বী নাদাল ও জকোভিচ। ২০০৬ সালের পর সব মিলিয়ে এটা হবে দু’জনের ৫৯তম লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচের বিপক্ষে এবার একটু আগে ভাগেই মিলিত হওয়া নিয়ে নাদাল বলেছেন, ‘আমরা একে অপরকে খুব ভালভাবেই চিনি। আমাদের এ নিয়ে অনেক ইতিহাস আছে। শুধুমাত্র একটি কথাই বলতে চাই, আমি ম্যাচটি নিয়ে মনোযোগী হতে চাই। শেষ পর্যন্ত নিজের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যাবার চেষ্টা করব।’প্যারিসে নাদালের তিনটি পরাজয়ের দুটিই হয়েছে জকোভিচের কাছে। এর মধ্যে একটি ২০১৫ সালের কোয়ার্টার ফাইনালে, অপরটি গত বছর সেমিফাইনালে।

প্রথমদিন থেকে দারুণভাবে এগিয়ে যাওয়া জকোভিচ এ পর্যন্ত এবারের আসরে কোনও সেটে পরাজিত হননি। চলতি মাসের শুরুতেই রোমে ইতালিয়ান ওপেনের শিরোপা জয়ের টুর্নামেন্টেও তিনি কোনও সেটে পরাজিত হননি। 

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit