মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জে ৫৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ নূরুল হক (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ রবিবার ভোরে সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় অভিযানটি চালায় র্যাব। র্যাব সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ এবং এর আশেপাশের জেলাগুলোতে প্রাইভেটকারে করে মাদক পাচার হয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব গোয়েন্দা নজরদারি চালায় এবং টহল জোরদার করে।

এরই অংশ হিসেবে র্যাব-১৪ কিশোরগঞ্জ ও ময়মনসিংহ সদর ক্যাম্প রবিবার ভোরে নতুন জেলখানা মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে এটি তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় নূরুল হককে গ্রেফতার করে র্যাব। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি বাগান আশ্রায়ন এলাকার ইসমাইল মিয়ার ছেলে। র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নূরুল হক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit