মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

নরসিংদীর ঘোড়াশালে অপরাধীদের তথ্য সংগ্রহের লক্ষে ফরম বিতরণ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৮৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ও ঘোড়াশাল পৌরসভার সহযোগিতায় অপরাধীদের তথ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।  শনিবার (২৮ মে) ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অপরাধীদের তথ্য সংগ্রহের লক্ষে নাগরিকদের ফরম বিতরণ করা হয়। এই ফরমের মধ্যে তাদের আশেপাশের অপরাধীদের নাম ঠিকানা ও অপরাধের ধরন লিখে অভিযোগ বক্সে রাখার অন্য অনুরোধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ, ঘোড়াশাল পৌর মেয়র আল- মুজাহিদ হোসেন তুষার,

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, ওসি তদন্ত শফিকুল ইসলাম, পৌরসভার কাউন্সিলরসহ  উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজ জানান, অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য এই তথ্য ফরম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ফরমে যে কোন ব্যাক্তি নিজের নাম গোপণ করে তার এলাকার বা পাড়া মহল্লায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী বা নারী উক্তোক্তকারীদের নাম ঠিকানা লিখে অভিযোগ বক্সে জমা দিতে পারবে। তথ্য ফরমে উল্লেখিত নামের ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।

ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, ঘোড়াশাল পৌরসভা কার্যালয়সহ প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন মসজিদ ও মন্দিরে অভিযোগ বাক্স প্রদান করা হবে। অভিযোগকারী তার পরিচয় গোপন রেখে অপরাধীদের তথ্য ঐ বাক্সে প্রদান করতে পারবে। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পৌর এলাকায় কে মাদক বিক্রি করে, মাদক সেবন করে, সন্ত্রাস, চাঁদাবাজি করে এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত আছে তাদের নামসহ অপরাধের স্থানের তথ্য প্রদান করে অভিযোগ বাক্সে জমা দিন। অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/দুপুর ১.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit