মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

সহিংসতা বিরোধী প্রচারণায় কাজ করবে বিটিএস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এশীয় ও এশীয় বংশোদ্ভূতদের প্রতি বিদ্বেষ থেকে ঘটানো ঘৃণ্য অপরাধ মোকাবিলা করার বিষয়ে জনপ্রিয় কেপপ ব্যান্ড বিটিএসের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ আলোচনার জন্য আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাচ্ছেন বিটিএস সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মঙ্গলবার (৩১ মে) বিটিএস সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে এশীয় অন্তর্ভুক্ত এবং এশীয় বিরোধী ঘৃণ্য অপরাধমূলক বৈষম্য মোকাবিলা নিয়ে আলোচনা করবেন, যা সাম্প্রতিক বছরগুলোতে বড় সমস্যা হয়ে উঠেছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাইডেন ও বিটিএস সদস্যরা বৈচিত্র্য অন্তর্ভুক্তর গুরুত্ব এবং বিশ্বজুড়ে আশা ও ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দেওয়ার তরুণ দূত হিসেবে বিটিএসের প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবেন। ২০১৩ সালে ৭ সদস্যর মধ্য দিয়ে যাত্রা শুরু করে বিটিএস। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আজ বিটিএস বিশ্বব্যাপী সমাদৃত। শুধু গান নয়, অসাধারণ নাচ ও নিজস্ব স্টাইলের জন্যও তাদের সুনাম রয়েছে। গত ফেব্রুয়ারিতে টানা দ্বিতীয়বারের মতো আইএফপিআই গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট অব দ্য ইয়ারের মুকুট জিতেছিল বিটিএস।

আগামী জুন মাসের ১০ তারিখে বিটিএস প্রকাশ করবে নতুন গানের অ্যালবাম ‘প্রুফ’।  নতুন  ও পুরাতন গানের সমন্বয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।

সূত্র: রয়টার্স

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit