শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন সালাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে চেয়েছিলেন লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহ। তার যথেষ্ট কারণও আছে। ৪ বছর আগের এক ঘটনার বদলা নেওয়ার জন্যই রিয়ালকে ফাইনালে চেয়েছিলেন সালাহ। ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ হারে লিভারপুল। সেই ম্যাচে সার্জিও ব়্যামোসের কড়া ট্যাকলে মাঠ ছেড়েছিলেন মোহামেদ সালাহ। চোখের জলে সালাহর মাঠ ছাড়ার সেই ছবি এখনও ভোলেনি লিভারপুল সমর্থকরা। চার বছরে লিভারপুলে সাফল্য এলেও, ওই দুঃসহ স্মৃতি কোনও দিন ভুলতে পারবেন না সমর্থকরা। এমনকি মোহামেদ সালাহ নিজেও ভুলতে পারেন না ওই ম্যাচের স্মৃতি।

ভিয়ারিয়ালকে হারানোর পর সালাহ বলেছিলেন, মাদ্রিদের বিরুদ্ধে খেলতে চাই। চার বছর আগে তাদের কাছেই ফাইনালে হেরেছিলাম। তাই আমি চাইছি, তাদেরকে হারিয়েই এবার খেতাব জিততে। তাহলেই সেটা মধুর প্রতিশোধ হবে।ওই দুঃসহ স্মৃতি এখনও মিশরের রাজপুত্রকে যন্ত্রণা দেয়। আগামী শনিবার রাতে রিয়ালমাদ্রিদকে হারালেই সেই যন্ত্রণা লাঘব হবে। সালাহ বলেন, সেইবার ৩০ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। ওটা আমার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। সেদিন আমার মন ভেঙে গিয়েছিল। আমি হাসপাতালে থেকে দলের রেজাল্ট জেনেছিলাম। আমরা ওই ম্যাচটা হারতাম না। ওই খবরটা শোনার পর বিশ্বাস করতে পারিনি। 

আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষ সেই রিয়াল মাদ্রিদ। ফুটবলজীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ভোলার সুযোগ মিশরের রাজপুত্রের কাছে। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ৮ গোল রয়েছে তার। এবছর ক্লাবের হয়ে লিগ কাপ আর এফএ কাপ জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মর্যাদা সবসময়ই আলাদা। আর সেটাই জিততে চান লিভারপুলের তারকা ফুটবলার।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit