বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ যুদ্ধে ইরানের নতুন লক্ষ্যবস্তু নিয়ে বাড়ল উত্তেজনা ইরাকের বন্দরে তেলবাহী ট্যাংকারে হামলায় নিহত ১ এইআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘ফাঁকা’ বই প্রকাশ করলেন ১০ হাজার লেখক ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন যে যুদ্ধবিমানের জন্য আক্ষেপ করছে আমেরিকা দুবাই ছাড়ছেন মানুষ, রাস্তায় পড়ে থাকছে হাজারো পোষা প্রাণী ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধসে ৩০ জনের প্রাণহানি আমিরাত কারো সহজ শিকার নয়, প্রেসিডেন্ট আল নাহিয়ানের হুঁশিয়ারি চৌগাছায় ইটভাটা থেকে নয়দিন পর উদ্ধার হলেন যশোর থেকে অপহৃত ফার্মেসি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম 

এক রেটে বিক্রি হবে ডলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ ডলার মার্কেটে অস্থিরতা কাটাতে দেশের সব এক্সচেঞ্জ হাউসের জন্য অভিন্ন ডলার রেট (এক রেট) বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে এবিবি ও বাফেদা। বিষয়টি পর্যালোচনা করবে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) ত্রিপক্ষীয় এক বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বাফেদার চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয়তার নিরিখে ডলার বিক্রি (লিকুইডিটি সাপোর্ট দেওয়া) অব্যাহত রাখবে। রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানিমূল্য ডিসকাউন্টটিংসহ রপ্তানি মূল্য ওই ব্যাংকেই বিক্রি করতে হবে। বাফেদা এবং এবিবি একত্রে এক্সচেঞ্জ হাউসের জন্য ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট (এক রেট) নির্ধারণ কাজ করবে। যা দেশের সব এডি (অথোরাইজড ডিলার) ব্যাংক মেনে চলবে। বাফেদার পক্ষ থেকে ইন্টার ব্যাংক রেট (আন্তঃব্যাংক রেটহার) প্রস্তাব করার পর বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করবে। উল্লিখিত সব সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী রোববার।

বিপুল/ ২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৮.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit