বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ইউক্রেনের পর ‘যে দেশে হামলার হুমকি’ দিলেন রমজান কাদিরভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যেই পুতিনের দীর্ঘদিনের মিত্র ও রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টুইটারে পোস্ট করা ওই ভিডিওতে কাদিরভকে পোল্যান্ডে হামলার হুমকি দিতে দেখা যায়। ওই ভিডিওর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

চলতি মাসের শুরুতে পোল্যান্ডে রাশিয়ার বিজয় দিবসের একটি অনুষ্ঠানে গিয়ে ইউক্রেনের যুদ্ধ বিরোধীদের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন সেখানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ। সেই বিষয়টি উল্লেখ করে ভিডিও বার্তায় পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেন কাদিরভ। চেচনিয়ার স্বাধীনতাকামী নেতার ছেলে রমজান পুতিনের পক্ষে যোগ দেন। তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মুসলিম অধ্যুষিত চেচনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। 

পুতিনের ইউক্রেনে আগ্রাসনকে স্বাগত জানিয়েছে অবিলম্বে সেখানে  নিজেরদের বাহিনী পাঠিয়েছিলেন কাদিরভ। তিনি বলেছিলেন যে মার্চের মাঝামাঝি সময়ে তার প্রায় এক হাজার যোদ্ধা সেখানে যুদ্ধ করছে।। অবশ্য কাদিরভের ওই দাবি যাচাই করার কোনো উপায় নেই।
 

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit