শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

নজরুলের জাতীয় কবি ‘উপাধি’ নিয়ে যে কারণে আপত্তি সংসদ সদস্য মোকতাদিরের

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৯১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা নিয়ে আপত্তি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন আয়োজিত নজরুল জন্মবার্ষিকি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আপত্তি তুলেন। এ সময় তিনি যুক্তি তুলে ধরে বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু কবি নন। তিনি উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, নাটক লিখেছেন, গান লিখেছেন। তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারি। তাঁর এ প্রতিভার খোঁজ না পেতেই শুধু কিছু কবিতা মুখস্থ করা হয়।’তিনি বলেন, ‘নজরুলের অবদানকে খাটো করতে জাতীয় কবি বলা হয়। বঙ্গবন্ধু যখন কাজী নজরুলকে নিয়ে এলেন তখন তাঁর আলাদা বৈশিষ্ট্য দেখা দিলো। সামরিক শাসনামলে তাঁর মানবতাবাদী চরিত্র খাটো করে দেখতে জাতীয় কবি বানানো হলো। নজরুলের মধ্যে যে বিশ^জনীনতা আছে সেটাতে যেন আমরা না যাই সেই চেষ্টা করা হয়। তাঁকে কাফের পর্যন্ত বলা হয়।’

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভুতিভূষণ দেবনাথ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উদীচী সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়।  

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit