রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

হজের খরচ বাড়লো ৫৯ হাজার টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ হজের খরচ বেড়েছে ৫৯ হাজার টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মপ্রতিমন্ত্রী এই তথ্য জানান।

ধর্মমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার কর্তৃক অতিরিক্ত কোনো চার্জ আরোপ করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হয় এবং হজযাত্রীকে তা পরিশোধও করতে হয়। একইসাথে কোনো অর্থ অব্যয়িত থাকলে তা হাজীদের ফেরত প্রদান করা হয়’ এই শর্তে ১১ মে ২০২২ তারিখে হজ প্যাকেজ ২০২২ ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার কারণে সৌদি সরকার কর্তৃক হজের ঘোষণার বিলম্বের জন্য এবং সৌদি আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সাম্ভাব্য ব্যয় বিবেচনা করে প্রভিশনাল হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৫ মে ২০২২ খ্রিস্টাব্দ সৌদি কর্তৃপক্ষ মিনায় অবস্থান স্থালের ভিত্তিতে ৪ ক্যাটাগরিতে বিভক্ত করে ৪ ধাপের ব্যয়ের বিবরণ নির্ধারণ করে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ ডি ও সি প্রকাশ করেছে। ওই তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ৮,৬৪০ সৌদি রিয়াল এবং ‘ডি’ অনুসারে ৭,৪৯০ সৌদি রিয়াল ধার্য্য করা হয়। উক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ১,০৫,৫৯৭ টাকা এবং মোয়াল্লেম ফি ‘ডি’ অনুসারে ৭৪,৫০০ টাকা বৃদ্ধি পায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নতমানের বাস সার্ভিস, ট্রেন ভাড়া এবং বাড়িভাড়া থেকে উভয় প্যাকেজে কিছু অর্থ সাশ্রয় করা গেছে। উক্ত সাশ্রয় এবং বাংলাদেশের হজযাত্রীদের আর্থসামাজিক অব্স্থা ও হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমরা উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯,০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ লক্ষ্যে অদ্য ২৬-০৫-২০২২ খ্রি. তারিখে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এবং সভা সর্বসম্মতিক্রমে এই ব্যয় বৃদ্ধি অনুমোদন করেছে। এই টাকা গ্রহণের জন্য সরকার ২৮, ২৯ ও ৩০ মে সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল৩.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit