রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‘বেলাশুরু’ নিয়ে ঋতুপর্ণাকে শুভেচ্ছা আরবাজের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : গত শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত এই ছবি দেখতে হলমুখী হয়েছেন দর্শক।

প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। শুক্রবার (২৭ মে) সারা ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি। 

ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবি সারা ভারতে রিলিজ হওয়ার প্রাক্কালে ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানালেন অভিনেতা আরবাজ খান।

সম্প্রতি আরবাজের সঙ্গে একটি ওয়েব সিরিজ ‘ত্রিঘোরি’-তে অভিনয় করেছেন ঋতুপর্ণা। শুটিংয়ের পরে অভিনেত্রী জানিয়েছিলেন যে আরবাজের সঙ্গে খুবই ভালো রসায়ন। এমনকী ঋতুপর্ণার কাজের প্রশংসাও করেছিলেন অভিনেতা। 

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বেলাশুরু-র পোস্টার শেয়ার করে সহ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন আরবাজ খান। 

বাঙালি দর্শকের পাশাপাশি অবাঙালি দর্শকরাও বেশ পছন্দ করেছিলেন বেলাশেষে। সেই বিশ্বনাথ-আরতির চরিত্রেই সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত বেলাশুরু ছবিতে ফিরে এসেছেন। যদিও এই ছবি বেলাশেষে-র সিক্যুয়েল নয়, তবে এই ছবিতে একই বিশ্বনাথ ও আরতিকেই দেখা যাচ্ছে পর্দায়। 

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit