বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের ভরি কত? নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

নওগাঁয় র‌্যাব কর্তৃক পর্নোগ্রাফি সরবরাহের দায়ে ৮ যুবক আটক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৪৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পর্নো ভিডিও সরবরাহের দায়ে ৮ যুবকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৫। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে তাদের আটক করা হয়। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আটকের পর থানায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল। আটকতরা হলেন সদর উপজেলার মোহনপুর গ্রামের মোকলেস আলীর ছেলে সাঈদ আলী (৪০), আবাদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে লিটন আলী (২৫), একডালা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাসির উদ্দিন (২৮) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রুস্তম আলী (৩৩), বাচারিগ্রাম গ্রামের জিল্লুর কাজীর ছেলে রনি হোসেন (২০), কুতুবপুর গ্ৰামের সজল আলীর ছেলে সুমন আলী (৩০), মহাদেবপুর উপজেলার ইসমাইল হোসেনের ছেলে সুলতান হোসেন (২৪) ও একই উপজেলার গোয়ানবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল হক (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজারে অভিযান চালায়। এ সময় আটকদের কাছে থেকে মনিটর ৭টি, সিপিইউ ৭টি, কি-বোর্ড ৭টি, মাউস ৭টি, হার্ড ডিস্ক ১২টি ও বিভিন্ন প্রকার ক্যাবল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে দোকানের নিজস্ব কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ ও টাকার বিনিময়ে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন আটক যুবকরা। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, পর্নো ভিডিও সরবরাহকারী ৮ যুবকে আটকের পর থানায় র‌্যাবের পক্ষ থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit