শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাইডেন জাপান ছাড়ার পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিমের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে বুধবার স্থানীয় সময় সকালে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাপান থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্র রওনা হন। খবর বিবিসির। যাওয়ার আগে বাইডেন উত্তর কোরিয়াকে ঠেকাতে শক্ত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছেন।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে নিজেদের পূর্ব উপকূল লক্ষ্য করে পর পর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে অবশ্য এ সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি। উত্তর কোরিয়া খুব কমই নিজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে।

চলতি বছর এ নিয়ে ১৬ বার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কিমের সঙ্গে তিনবার সরাসরি আলোচনায় বসেন। ওইসব আলোচনায় উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের ব্যাপারে কিম আন্তরিকতা দেখালেও ট্রাম্পের খামখেয়ালির কারণে সে সংলাপ ব্যর্থ হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit