শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ইমরান খান আটক হতে পারেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ আজ (বুধবার) ‘আজাদি মার্চে’র প্রস্তুতি নিয়েছে। জিও টিভি জানিয়েছে, ইমরান খানকে আটকের পরিকল্পনা করছে সে দেশের সরকার। সবার নজর আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। পিটিআই ইসলামাবাদ অভিমুখে আজ যাত্রা করার জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও সরকার পিটিআইকে কোনো ধরনের সমাবেশের অনুমতি দেয়নি।

তার পরেও পিটিআই পেশোয়ার থেকে লংমার্চ শুরুর প্রস্তুতি নিচ্ছে। এই লংমার্চেই পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার সহযোগীদের আটক করার পরিকল্পনা করছে সরকার। পাকিস্তানের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইমরান খানের দল বড় ধরনের যে সমাবেশের ঘোষণা দিয়েছে, তা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ পিটিআই কর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

লাহোর, করাচি, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি রয়েছে। পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে ইসলামাবাদে যাওয়ার রাস্তাগুলোও বন্ধ রাখা হয়েছে। ইসলামাবাদে প্রবেশের সব পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে ভারী শিপিং কন্টেইনার দিয়ে। লং মার্চে অংশ নেওয়া পিটিআই কর্মীদের বাধা দিতেই এটি করা হয়েছে।

সূত্র : জিও টিভি।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit