রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী খেলনা ওরাংওটাংকে আঁকড়ে ধরা সেই ‘পাঞ্চ’ এখন কেমন আছে? বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র

ঢাবি সিনেট নির্বাচনে এবারও আওয়ামীপন্থীদের বড় জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীতিনির্ধারণী ফোরাম (ঢাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল থেকে ৩২ জন প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল থেকে নির্বাচিত হয়েছেন তিনজন।

মঙ্গলবার বিকালে এ নির্বাচনের ফল আনুষ্ঠনিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ। এর আগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচনের ভোটগ্রহণ হয়।

নীল দল থেকে যারা জয়ী হয়েছেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বাছির, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. এ এস এম আব্দুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ড. জিনাত হুদা, আবহাওয়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তৌহিদা রশীদ, অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক নিসার হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ।

অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফিরোজ জামান, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. বিল্লাল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহিম, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিকদার মনোয়ার মোর্শেদ, আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

সাদা দল থেকে যারা জয়ী হয়েছেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ।

সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২২ মে। সে সময় আওয়ামীপন্থি নীল দলের ৩৩ জন ও বিএনপিপন্থি সাদা দলের দুজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

কিউএনবি/বিপুল/ ২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit