মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

গরমে রসুন পচে যাওয়া রোধে যা করবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৫০ Time View

লাইফ ষ্টাইল ডেসক্ : রান্নায় রসুনের ব্যবহারে খাবারে আসে এক অন্যরকম স্বাদ ও ঘ্রাণ। শুধু তাই নয়, পাশাপাশি স্বাস্থ্যেরও অনেক উপকারে আসে। রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে অনেকের মাঝেই গরম ভাতে কাঁচা রসুন খাওয়ার প্রবণতা দেখা যায়। রসুনের অত্যাধিক চাহিদার কারণে অনেকেই রসুন মজুত করেন। তবে প্রয়োজনের বেশি রসুন একসঙ্গে অনেক দিন মজুত রাখলে তা পচে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু কয়েকটি সহজ উপায় মেনে চললে প্রায় ৬ মাস পর্যন্ত রসুন ভালো রাখা সম্ভব। সেক্ষেত্রে রসুন কেনার আগে রসুনের মান যাচাই করা প্রয়োজন। 

বাজারে ছোট এবং বড় দুই সাইজের রসুন পাওয়া যায়। রসুন বেশি দিন ভালো রাখতে চাইলে সব সময় বড় সাইজের রসুন কেনা উচিত। রসুন যত ভারী ও মোটা হবে, ততই তাতে পানির পরিমাণ বেশি হবে। ফলে সেগুলি অনেক দিন পর্যন্ত টাটকা ও তাজা থাকবে। এ ছাড়াও রসুন সং‌রক্ষণ করার আরও কয়েকটি উপায় রয়েছে।

আস্ত রসুন সংরক্ষণ

আস্ত রসুন দীর্ঘ দিন ভালো রাখতে খোসা না ছাড়িয়ে ঘরের তাপমাত্রায় শুকনো কোনো স্থানে রাখুন। ভেজা জায়গায় রাখলে রসুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। বেশি আলো, তাপ, আর্দ্রতা যেন রসুন স্পর্শ করতে না পারে সে দিকেও খেয়াল রাখা জরুরি। তাই বলে বদ্ধ কোনো স্থানে রাখবেন না। বাতাস চলাচল করতে পারে এমন জায়গাতে বা ঝুড়িতে রাখতে পারেন।

খোসা ছাড়ানো রসুন ভালো রাখার উপায়

খোসা ছাড়ানো রসুনের কোয়া ভালো রাখতে ব্যবহার করতে হবে কৌটা। বাতাস নিরোধক কৌটোতে খোসা ছাড়ানো রসুনগুলি ভরে ফ্রিজে তুলে রাখুন। তবে কৌটাটি কাচের হলে ভালো হয়। কাচের বয়াম বা কৌটোতে রাখলে ভালো রসুনের কোয়াগুলি ঠিক থাকছে কি না তা সহজেই বোঝা যায়। বার বার করে কৌটার ঢাকনা খুলে দেখতে হবে না।
রসুন কুচি ভালো রাখতে

রসুন কুচি বেশি দিন রেখে দিলে স্বাদ ও গন্ধ দুই-ই চলে যায়। তবু যদি বাড়তি রসুন কিছু বেঁচে গিয়ে থাকে তা হলে সেই রসুনগুলি ভিনিগারে ভিজিয়ে ফ্রিজে তুলে রাখুন। তাহলে ভালো থাকবে অনেক দিন।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit