মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

বিশ্বে ১০ কোটিরও বেশি লোক জোরপূর্বক বাস্তুচ্যুত : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ বিশ্বে প্রথমবারের মতো ১০ কোটিরও বেশি লোক জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এ সঙ্কটকে আরো তীব্র করেছে।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সোমবার এ কথা জানিয়ে বলেছে, দ্বন্দ্ব, সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের কারণে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত লোকের সংখ্যা প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক ১০ কোটি ছাড়িয়েছে। ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য মারাত্মক সঙ্ঘাত এ সঙ্কট তীব্র করেছে।

ইউএনএইচসিআর আরো বলছে, ২০২১ সালের শেষ নাগাদ জোরপূর্বক বাস্তুচ্যুত লোকের সংখ্যা বেড়ে হয়েছিল নয় কোটি। ইথিওপিয়া, বুরকিনা ফাসো, মিয়ানমার, নাইজেরিয়া, আফগানিস্তান ও কংগো প্রজাতন্ত্রের সংঘাতই ছিল বাস্তুচ্যুতির বড় কারণ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে দেশটির মধ্যেই ৮০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ৬০ লাখেরও বেশি লোক সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে।

ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ১০ কোটির এই সংখ্যা একটি ভয়াবহ চিত্র। এই রেকর্ড তৈরি হওয়া উচিত ছিল না।

তিনি আরো বলেন, ভয়াবহ এই সঙ্ঘাত নিরসনে এ চিত্রকে সতর্কবার্তা হিসেবে ব্যবহার করতে হবে। নিরীহ জনগণ কেন ঘর ছাড়ছে তার অন্তর্নিহিত কারণগুলোও মোকাবেলা করতে হবে।

গ্রান্ডি বলেন, সমবেদনা জারি রয়েছে। বিশ্বজুড়ে সব ধরনের সঙ্কট মোকাবেলায় আমাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু শেষ পর্যন্ত মানবিক সহায়তা উপশমকারী, নিরাময় নয়। তিনি শান্তি ও স্থিতিশীলতাকেই সঙ্কট সমাধানের একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেন।
সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ২.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit