সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানকে কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ২০২১ সালে তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর দেশটিতে চলমান সঙ্কট আরও বেড়েছে। তীব্র খাদ্য ও অন্যান্য সঙ্কটের প্রেক্ষাপটে আফগানিস্তানকে জাতিসংঘের মাধ্যমে এক কোটি টাকার মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

জাতিসংঘের অঙ্গ সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) মাধ্যমে এই সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তহবিল প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএন ওসিএইচএ কর্তৃক আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।

এই পরিমাণ অর্থ ওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে বলেই উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সকলের প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান প্রদানের ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।”

কিউএনবি/অনিমা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit