সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিস্ফোরণে রুশপন্থী মেয়র আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৮১ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনে রাশিয়ার অধিকৃত এনেরহোদার শহরে মস্কোর নিয়োগ দেওয়া মেয়র আন্দ্রি শেভচিক বিস্ফোরণে আহত হয়েছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে জাপোরিঝিয়ার কাছে অবস্থাররত শহরের নির্বাচিত মেয়র দিমিত্রো অরলভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, শেভচিক এবং তার দেহরক্ষীদের আহত হওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানাকার পরিস্থিতি এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে দিমিত্রো অরলভ জানিয়েছেন।

তিনি আরও জানান, বিস্ফোরণে অন্য কেউ আহত হয়নি। তাই একটি ‘সুনির্দিষ্ট আক্রমণ’ ছিল বলেই মনে হচ্ছে।

তবে এ ব্যাপারে রাশিয়ার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রায় ৫০ হাজার জনসংখ্যার এনেরহোদার শহরটিতে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। চলতি বছরের মার্চ মাস থেকে রুশ বাহিনীর দখলে রয়েছে শহরটি।

কিউএনবি/বিপুল/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit