মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

নরসিংদীতে স্ত্রী সন্তানদের হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ২১৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর বেলাবতে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় নিহত রহিমা বেগমের স্বামী গিয়াসউদ্দিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পিবিআই। রোববার (২২ মে) সকালে বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটার পর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গিয়াসউদ্দিন শেখের  আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হয়।

সেখানে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। উল্লেখ্য, রোববার সকাল ৮টার দিকে নিহতদের বাড়ীর প্রতিবেশীরা তাদের মৃতদেহগুলো ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত চালায়।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit