শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

সব নারী ক্রু নিয়ে সৌদি এরাবিয়ার প্রথম যাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ নারীর ক্ষমতায়নের একটি মাইলফলক স্থাপন করলো সৌদি আরব। প্রথমবারের মত সব নারী ক্রু নিয়ে যাত্রা করলো সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শনিবার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

ফ্লাইটটি পরিচালনা করে স্বল্প বাজেটের ফ্লাইডিল এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে ফ্লাইটটি জেদ্দায় পৌঁছায়। ফ্লাইডিলের মুখপাত্র ইমাদ ইস্কান্দারানি এ কথা জানান।

তিনি আরো জানান, আটজন ক্রু’র মধ্যে ফাস্ট অফিসারসহ সাতজনই সৌদি আরবের ছিলেন। তবে ক্যাপটেইন ছিলেন ভিনদেশী।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার ফ্লাইডিলের এই ঘোষণা নিশ্চিত করেছে। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে এভিয়েশন সেক্টরে নারীদের সম্প্রসারিত ভূমিকার কথা উল্লেখ করেছে।

উল্লেখ্য যে, ২০১৯ সালে প্রথম কোনো নারী কো-পাইলটের সাথে ফ্লাইট ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

সৌদি কর্মকর্তারা এভিয়েশন সেক্টরের দ্রুত সম্প্রসারণের চেষ্টা করছেন, যাতে দেশটি একটি বৈশ্বিক ভ্রমণ কেন্দ্রে পরিণত হয়।

সূত্র : ডেইলি সাবাহ

কিউএনবি/বিপুল/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit