মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

ভারতে কমল পেট্রল-ডিজেলের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেট্রলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তাতে পেট্রলের দাম কমবে লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা। এ কথা টুইট করে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

পাশাপাশি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে। এর ফলে ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নির্মলা টুইটে জানিয়েছেন, কেন্দ্রীয় এক্সাইস ডিউটি পেট্রলের ক্ষেত্রে কমানো হচ্ছে ৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৬ টাকা প্রতি লিটার। এর ফলে দেশে পেট্রলের দাম কমবে লিটারপ্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম কমবে লিটারে ৭ টাকা। এর ফলে বছরে ১ লক্ষ কোটি টাকা কোষাগার থেকে দেবে কেন্দ্র।

নির্মলা নিজের টুইটেই রাজ্যগুলোর কাছেও একই ভাবে শুল্ক কমানোর আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর টুইট থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তের ফলে কেন্দ্রের কোষাগার থেকে বছরে অতিরিক্ত ৬১০০ কোটি টাকা খরচ হবে।

নতুন দাম শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা।

কিউএনবি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit