শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাট সীমান্তের নদী থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : নিখোঁজের  দুইদিন পর লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের একটি নদী থেকে নূর আলম (৩১) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২০ মে) দুপুরে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (১৮ মে) ভারতীয় খুঁজাবাড়ি সীমান্তের নিজ জমিতে ধান কাটতে গিয়ে নিখোঁজ হয় সে। নুর আলম ওই এলাকার নিজামুদ্দিনের পুত্র বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে ভারতের খুঁজাবাড়ি সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অংশে কয়কজন কৃষকসহ নূর আলম ধান কাটতে যায় । সারাদিন ধান কাটা শেষে বিকেলে সবাই বাড়িতে ফিরে এলোও নুর আলম ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয় স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াকে বিষয়টি অবগত করেন।

নিখোঁজের ২দিন পর শুক্রবার সকালে ভারত-বাংলাদেশের খুঁজাবাড়ি সীমান্তের একটি অংশে নদীতে যুবকের মরদেহ ভেসে থাকতে দেখতে পায় এলাকাবাসি। পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার করার পর জানতে পারেন মরদেহটি কৃষক নূর আলমের। ওই এলাকার ইউ-পি সদস্য লিটন মিয়া জানান, দীর্ঘদিন ধরে নুর আলম নানা রোগে আক্রান্ত। এর আগেও দীর্ঘদিন সে নিখোঁজ ছিলেন। তিন দিন আগে আবারও নিখোঁজ হয়। শুক্রবার সকালে ওই এলাকায় খুটামারা নদীর পাশে ধান ক্ষেতের পানিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ঘটনাস্থলে এসে পরিবারের সঙ্গে কথা বলেছি। তার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই।  পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit