বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিএনপি সহ অন্যান্য দলের সাথে বসবে নির্বাচন কমিশন : সিইসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২৮ Time View

ডেস্কনিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি সহ সমমনা সবগুলো রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশন আলোচনায় বসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা কাজ করে যাচ্ছি অনেকগুলো কাজ আমাদের হাতে রয়েছে। আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরো অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

তিনি বলেন, ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরো কিছু সভা সেমিনার করব। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারব না।

বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে আপনাদের কেমন উদ্যোগ থাকবে- এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

বিএনপির আস্থা অর্জনে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা অনেকগুলো কাজ করছি। এরমধ্যে আজকে যেমন ভোটার তালিকা হালনাগাদ করার সাংবিধানিক দায়িত্ব শুরু করলাম। আমাদের কমিশনাররা একই কার্যক্রম উদ্বোধন করতে তিনটি স্থানে রয়েছেন। কমিশনের সদস্যরা ফিরে গিয়ে সিদ্ধান্ত নেব, কীভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলাপ-আলোচনা করব এবং তাদের এ বিষয়ে আহ্বান জানাব।

সিনিয়র জেলা নির্বাচন অফিস ঢাকা ও সাভার উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

কিউএনবি/বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /বিকেল ৩.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit