মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

দুই কারণে ৬ কোটি মানুষ ঘরছাড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক দুই প্রতিষ্ঠান ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) ও নরওয়েজিয়ান রিফিউজি সেন্টারের (এনআরসি) প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। রেকর্ডসংখ্যক এই মানুষের ঘরছাড়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ ও সংঘর্ষকে দুষছে প্রতিষ্ঠান দুটি। প্রতিবেদনে বলা হয়, এ সময় কিছু মানুষ একাধিকবার তাদের বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছেন। এর আগে ২০২০ সালেও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা দেখেছিল বিশ্ব। এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও অনেকেই নিজের বাসস্থান ছেড়ে যান।

২০২১ সালে বিশ্বের বিভিন্ন দেশে সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ। যা এর আগের বছরের চেয়ে ৫০ শতাংশ বেশি। গত বছর আফ্রিকা অঞ্চলের দেশগুলোয় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি এমনটাই উঠে এসেছে প্রতিবেদনে। শুধু ইথিওপিয়াতেই ৫০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছে। দেশটির টাইগ্রে অঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষ ও তীব্র খরার কারণে এ বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও আফগানিস্তানেও ব্যাপক মানুষ বাসস্থান ছেড়েছেন।

মিয়ানমারের সামরিক জান্তা গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর সেখানেও বাস্তুচ্যুতির সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। তবে সিরিয়া, লিবিয়া ও ইরাকে উত্তেজনা কমতে শুরু করায় মধ্যপ্রাচ্যে বাস্তুচ্যুতির সংখ্যা সর্বনিম্ন স্তরে নেমেছে বলে প্রতিবেদন থেকে জানা যায়। সংঘর্ষ ছাড়াও এখনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের কারণে অভ্যন্তরীণ নতুন বাস্তুচ্যুতির ঘটনা বেশি। গত বছর ২ কোটি ৩৭ লাখ মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘরবাড়ি হারিয়েছেন। তাদের মধ্যে ৯৪ শতাংশ মানুষ ঘূর্ণিঝড়, মৌসুমি বৃষ্টিপাত, বন্যা এবং খরার মতো আবহাওয়া এবং জলবায়ু-সম্পর্কিত বিপর্যয়ের মুখে বসতভিটা হারিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। একইসঙ্গে কীভাবে সংঘাত প্রতিরোধ ও সমাধান করা যায় সে বিষয়ে বিশ্বনেতাদের চিন্তাভাবনায় বিশাল পরিবর্তন দরকার।

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit