বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার 

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৩৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিন বছরের সাজাপ্রাপ্ত শ্রী দিনবনন্ধু (৩৫) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলের দিকে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লালমনিরহাট সদর থানার এসআই নুর আলাম তাকে গ্রেফতার করেন। গ্রেফতার শ্রী দিনবনন্ধু লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের মৃত উত্তর কুমার সরকারের ছেলে।

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, অর্থ আত্মসাতের ৪২০ দারার এক মামলায় গ্রেফতার শ্রী দীনবন্ধুকে রংপুর আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী খান বিচার শেষে তিন বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুইমাসের কারাদন্ড প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই সে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit