সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দ্রুত ওজন কমাতে বাদ দিন এই ৫ ফল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীর সুস্থ-সবল রাখতে যে খাবারগুলো অপরিহার্য, তার মধ্যে অন্যতম হল ফল। তাই খাদ্যতালিকায় বিভিন্ন প্রকার মৌসুমি ফল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতেও ফলের বিকল্প নেই। কিন্তু সব রকম ফল কি ওজন কমাতে পারে? 

পুষ্টিবিদরা বলছেন, ওজন কমিয়ে রোগা হতে চাইলে খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে কয়েকটি ফল। চলুন জেনে আসা যাক…

> ওজন কমাতে চাইলে যে কোনও উচ্চ ক্যালরিযুক্ত ফল কম খাওয়া উচিত। আর এই উচ্চ ক্যালরিযুক্ত ফলগুলোর মধ্যে একটি হল অ্যাভোকাডো। এই ফলটিতে হেলদি ফ্যাট থাকে, তাই বেশি পরিমাণ খাওয়া হলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে। তবে একেবারেই খাওয়া বন্ধ করে দেবেন না, বরং পরিমিত পরিমাণে খাওয়া ভালো।

> নারকেল খুবই স্বাস্থ্যকর হলেও, প্রচুর পরিমাণে খেলে শরীরের ওজন বাড়তে পারে। এতে ক্যালরি এবং কার্বোহাইড্রেট খুব বেশি থাকে।

> কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। বলা হয় যে, এক গ্রাম কিশমিশে আঙুরের তুলনায় বেশি ক্যালরি থাকতে পারে। তাই ওজন কমাতে চাইলে কিশমিশের পাশাপাশি ড্রাই ফ্রুটস সীমিত পরিমাণে খাওয়াই ভালো।

> কলা অত্যন্ত স্বাস্থ্যকর হলেও ওজন কমাতে সাহায্য করে না। কলায় প্রচুর ক্যালরি এবং প্রাকৃতিক শর্করা থাকে। দিনে ২-৩টি কলা খেলে ওজন বাড়ার আশঙ্কা থেকেই যায়। তাই সারা দিনে মাত্র একটি কলা খাওয়াই ভালো।

> আনারস এবং আমের মতো গ্রীষ্মকালীন ফলগুলোতে গুপ্ত ক্যালরি থাকতে পারে, যে কারণে আপনার ওজন কমানোয় বাধা পড়তে পারে। তাই, অতিরিক্ত মিষ্টিজাতীয় এই ফলগুলো এড়িয়ে চলাই ভালো।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/ ১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit