বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

টানা ২৯ দিন করোনায় মৃত্যু নেই, বাড়ল শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে টানা ২৯ দিনের মতো করোনাভাইরাসে দেশে কারো মৃত্যু হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। এ সময়ে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনের করোনা শনাক্ত হলো। আজ বৃহস্পতিবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২১৬ জন।

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৩৫৪ জন। এ সময় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচ হাজার ৭৭২টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৭০০টি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit