মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আত্মসমর্পণ করা আজভ যোদ্ধারা যে বার্তা দিলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারাখানা থেকে আত্মসমর্পণ করা আহত আজভ যোদ্ধাদের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল নোভোয়াজাভোস্ক ও স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজেদের অবস্থান সম্পর্কে জানিয়েছেন আজভ যোদ্ধারা। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, তাদের মধ্যে ৮০ জন সেনা আহত অবস্থায় আত্মসমর্পণ করেছে। আহত সেনাদের চিকিৎসার প্রয়োজন ছিল। তাদের নোভোয়াজাভোস্ক ও স্বঘোষিত দোনেস্ক পিপলস রিপাবলিকে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রাশিয়ার হাতে যেসব সেনা আত্মসমর্পণ করেছে তাদের ভাগ্যে কি ঘটবে তা এখনো নিশ্চিত নয়। আজভস্টালের সেনাদের যুদ্ধ বন্দি বিনিময়ের মাধ্যমে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন।

তবে রাশিয়ার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের যুদ্ধবন্দি হিসেবে ধরবে না রাশিয়া।  তার বদলে কথিত নাৎসীবাদী আজভ রেজিমেন্টের সেনাদের যুদ্ধাপরাধের দায়ে বিচার করবে। অন্যদিকে, রাশিয়ার নিম্ন কক্ষের আইনপ্রণেতা ও স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন দাবি করেছেন, আজভ রেজিমেন্টের সেনারা অপরাধী। তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। 

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit