শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

দারুণ লড়াইয়ের পর যা বললেন মুমিনুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ দল। শ্রীলংকার করা ৩৯৭ রানের জবাবে ৬৮ রান লিড নিয়ে ৪৬৫ রানে থামে স্বাগতিকরা। ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুধবার চতুর্থ দিনের শেষ বিকালে ৩৯ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা। বৃহস্পতিবার শেষ দিনে ২৬০/৬ রান নিয়ে ম্যাচ ড্র মেনে নেয় লংকানরা। 

চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, দ্বিতীয় ইনিংসটা কিছুটা হতাশাজনক হলেও দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন সাকিব। আমরা নিশ্চিত শরিফুলকে মিস করেছি, কিন্তু আমরা তাকে কভার করতে পেরেছি। মুমিনুল আরও বলেন, সাকিবের মতো তাইজুলও জানেন দলে তার ভূমিকা কী? দ্বিতীয় ইনিংসে তাইজুল দুর্দান্ত বোলিং করেছে। টেস্টে উন্নতির জন্য আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আরও ভালো করতে হবে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা ১ম ইনিংস: ১৫৩ ওভার ৩৯৭/১০ রান (ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম হাসান ৬/১০৫, সাকিব ৩/৬০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭০.১ ওভার ৪৬৫/১০ রান (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, মাহমুদুল হাসান ৫৮; কুসান রাজিথা ৪/৬০, আসিথা ফার্নান্দো ৩/৭২)।

শ্রীলংকা ২য় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০/৬ রান (ডিকভেলা ৬১*, করুনারত্নে ৫২, কুশল মেন্ডিস ৪৮, দিনেশ চান্দিমাল ৩৯*;তাইজুল ৪/৮২)।
ফল: ম্যাচ ড্র

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit