মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত, নিহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর সেরহে হাইদাই। বুধবার রুশ বাহিনীর হামলার এ তথ্য সংবাদমাধ্যমকে তিনি নিশ্চিত করেন। খবর আলজাজিরার। সেরহে হাইদাই বলেন, সেভেরোদোনেৎস্কে বুধবার খুব সকাল থেকেই গোলাবর্ষণ করা হয়েছিল। কিছু জায়গায় শক্তিশালী গোলাগুলির কারণে উদ্ধারকারীরা দুই ঘণ্টা ধরে আগুন লাগার জায়গায় যেতে পারেনি। হামলায় অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, লাগাতার হামলায় চারজন নিহত, আরও তিনজন আহত হয়েছে। সকালে শহরের পুরানো জেলাগুলোতে এই গোলাবর্ষণ ঘটে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ এবং হতাহত হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ।

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit