মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

রুশ সেনাদের মধ্যে বিদ্রোহের আঁচ! নগ্ন করে শাস্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১২ সপ্তাহ ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে। এক টানা এই যুদ্ধের ফলে কি রুশ সেনাদের মনোবল ভাঙছে? তারা কি ‘বিদ্রোহী’ হয়ে উঠছেন?

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অডিও ক্লিপ থেকে সে রকমই তথ্য উঠে আসছে।

সম্প্রতি প্রকাশ্যে আসা অডিও ক্লিপে পুতিনকে লক্ষ্য করে এক রুশ সেনাকে অশ্লীল ভাষায় ব্যঙ্গোক্তি করতে শোনা যাচ্ছে। যদিও সেই অডিও’র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অডিও রেকডিংগুলি নেটমাধ্যমে শেয়ার করেছে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ। কিয়েভের গোয়েন্দা বিভাগের প্রকাশিত অডিও ক্লিপ অনুযায়ী, পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে, সেনাদের মধ্যে বিদ্রোহের মনোভাবকে বাগে আনার জন্য এক নতুন কর্তাকে পাঠানো হয়।

তিনি ‘বিদ্রোহী’ সেনাদের চিহ্নিত করে, তাদের বেঁধে ট্রাকে করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেনাদের কথপোকথনে তেমনটাই উঠে এসেছে।

রুশ সেনাদের নিজেদের মধ্যে আলোচনায় সেই জেনারেলের নাম পুরো প্রকাশ করা না হলেও, মনে করা হচ্ছে তারা লেফটেন্যান্ট জেনারেল রুস্তম মুরাদভের কথা বলছিলেন। সেনামহলে তিনি একজন কঠোর সেনাকর্তা হিসাবে পরিচিত। সিরিয়া গৃহযুদ্ধের সময় তিনি ‘নৃশংস’ লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি আসছেন জেনেই সেনারা নিজেদের মধ্যে চর্চা শুরু করেন। ওই অডিও ক্লিপে এক সৈনিক বলছিলেন, ‘‘কেউ আর এগোতে চাইছে না। তাই সেনাদের মধ্যে শৃঙ্খলা আনার জন্য ওঁকে পাঠানো হয়েছে।’’

ওই সেনা বলছেন, রুশ কমান্ডারও তাদের ছেলেদের ‘মৃত্যুর মুখ ঠেলে দিতে আর রাজি নন’। কমান্ডারের এই মনোভাব মুরাদভের কাছে পৌঁছায়।

তাদের ডেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন তিনি। প্রথমে তাদের পোশাক খুলে নেন। তার পর তাদের পকেট থেকে সব কিছু বের করে নেন। হাত বেঁধে দেন। পরে তাদের একটি ট্রাকে করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়।

সেনা কর্তা মুরাদভকে ২০১৭ সালে হিরো অফ রাশিয়ান ফেডারেশন উপাধি দেওয়া হয়। খোদ পুতিন তাকে এই উপাধি দেন।

অন্য একটি অডিও রেকর্ডিংয়ে এক রুশ সেনাকে তার বান্ধবীর সঙ্গে এই পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায়। যেখানে তিনি তার বান্ধবীকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে হতাশার কথা বলতে বলছিলেন।

বান্ধবী জানান, তার বিশ্বাস ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে খুব শীঘ্রই বেলারুশও যোগদান করবে। তার প্রত্যুত্তরে ওই সেনা একটু উত্তেজিত হয়ে বলেন, ‘‘যোগ দিতে দাও। তাতে আমার কিছু যায় আসে না।’’

তখন তার বান্ধবী বলেন, তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ পুতিন নিজের ‘জয়’কে অন্যদের সঙ্গে ভাগ করে নিয়ে চান না। তখন রুশ সেনাটিকে বলতে শোনা যায়, ‘‘যা পাারে করুক, এখানে যথেষ্ট হয়েছে।’’

এই কথপোকথেনই স্পষ্ট, রুশ সেনাদের মধ্যে চলতি যুদ্ধ নিয়ে কতটা ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কিয়েভ প্রায়শই বিভিন্ন অডিও ক্লিপ প্রকাশ করে যাতে শোনা যায়, রুশ সেনার পরিবার বা তার বন্ধুরা তাকে ঘরে ফিরে আসতে বলেছেন।

কিয়েভের দাবি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৫ হাজার রুশ সেনা মারা গিয়েছেন। যদিও ক্রেমলিনের দাবি এক হাজার ৩০০ সেনা এখন পর্যন্ত মারা গিয়েছেন। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit