মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

‘এক হাজার আজভ যোদ্ধা আত্মসমর্পণ করেছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানায় আটকে পড়া প্রায় এক হাজার যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাবাহিনী ও আভজ ব্যাটেলিয়নের ৬৯৪ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছে।

এই নিয়ে মোট ৯৫৯ জন আজভ যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এর আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল আজভস্টাল থেকে ২৬৫ জন সেনা আত্মসমর্পণ করেছে। যার মধ্যে ৫২ জন গুরুতর আহত।

যারা ওই স্টিল কারখানা ছেড়ে যাচ্ছে তাদের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

অবশ্য কতজন যোদ্ধা আজোভস্টাল ত্যাগ করেছে সে সম্পর্কে ইউক্রেনীয় কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।

এদিকে, রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছিলেন মারিউপোলে অবরুদ্ধ থাকা ইউক্রেনের যেসব যোদ্ধা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে তাদের প্রতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিকতা দেখানো হবে।

কিউএনবি/বিপুল/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit