মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বাইডেনের এশিয়া সফরের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের সময় উত্তর কোরিয়া আন্তঃমহাদেশী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দারা অনুমান করছেন। আগামী ৪৮ থেকে ৯৬ ঘণ্টার মধ্যেই এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া নিক্ষেপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো অবস্থা আমরা সেখানে দেখতে পাচ্ছি। উৎক্ষেপকটি পিয়ংইয়ংয়ের কাছে অবস্থিত।

বাইডেন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া রওনা হবেন। সেখানে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন ইয়োলের সঙ্গে বৈঠক করবেন। এর পর তিনি রোববার জাপান সফর করবেন। সেখানে তিনি জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

উত্তর কোরিয়া চলতি বছর কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। আর মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, পিয়ংইয়ং প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে।

এটি সম্পন্ন হলে উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথম ভূগর্ভস্থ পরীক্ষা হবে। আর সার্বিকভাবে হবে দেশটির সপ্তম ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা।

যুক্তরাষ্ট্র এখন বিশ্বাস করে, উত্তর কোরিয়া ৪ মে যে আইসিবিএম পরীক্ষা করেছিল, তা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছিল।

যুক্তরাষ্ট্র আরও মনে করে, গত ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া ২০১৪ সালে ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দক্ষিণ কোরিয়া সফরের সময় পরমাণু পরীক্ষা চালিয়েছিল। এর পর ২০১৬ সালে ওবামা ও অন্য নেতারা এশিয়া ত্যাগের পরপরই উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালিয়েছিল।

সূত্র : সিএনএন

কিউএনবি/অনিমা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit