মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

পোল্যান্ড সীমান্তে সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে লিভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কির জানিয়েছেন। কোজিটস্কিতে গভীর রাতে এ হামলার খবর টেলিগ্রাম পোস্টে মঙ্গলবার ভোরে জানানো হয়।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে সেন্ট্রাল লিভিভে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে কিছুক্ষণ পর পরই বিমান হামলার সাইরেন বাজানো হয়। শহরটির উত্তর-পশ্চিমে আকাশ প্রতিরক্ষা আলো জ্বলতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয়া ১টায় কোজিটস্কিতে প্রথম হামলার সাইরেন বাজে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায়। লিভিভের মেয়র আন্দ্রি সাদোভিই তার ফেসবুক পোস্টে জানান, তিনি নিজেই লিভিভে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

যুদ্ধ শুরুর পর থেকে অন্তত তিনবার ইয়াভোরিভকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ১৩ মার্চ প্রথম হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন। লিভিভের একটি বিমানের যন্ত্রাংশ তৈরির কারখানা, একটি জ্বালানি ডিপো এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশনে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit