সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

এসডিজি বাস্তবায়নে অর্থের সর্বোত্তম ব্যবহার করুন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৮৯ Time View

ডেস্কনিউজঃ জাতিসঙ্ঘের গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গীকার যথাযথভাবে পূরণ করা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসডিজি বাস্তবায়ন পর্যালোচনার দ্বিতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি বলেন, ‘আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণ এবং বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

তিনি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং এর অপচয় রোধ করার পাশাপাশি এসডিজি বাস্তবায়নের জন্য নীতি সহায়তা এবং তহবিল প্রদানের ধারাবাহিকতার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এসডিজি বাস্তবায়নে নীতিগত সহায়তা এবং অর্থ প্রদান অব্যাহত রাখব, তবে আমাদের অবশ্যই অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধ করতে হবে।’

তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি সবাই মিলে একসাথে কাজ করলে ২০৩০ সালের আগে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে এবং আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি এবং তা বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জন করতে পারব।

শেখ হাসিনা বলেন, ইনশাআল্লাহ, আমরা দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উন্নয়নের এই গতিকে অব্যাহত রাখতে আমাদের সরকার ‘এজেন্ডা ২০৩০’ বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এসডিজি একটি বৈশ্বিক উন্নয়ন ধারণা হলেও বাংলাদেশের উন্নয়ন আলোচনায় এটি খুবই প্রাসঙ্গিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রথম থেকেই এসডিজি প্রণয়নে সক্রিয়ভাবে জড়িত ছিল।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ বক্তব্য দেন। এ সময় এসডিজি বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ২.০৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit