মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

পাকিস্তানের ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় সৈন্যসহ নিহত ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৮০ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আবারে ঘটল প্রাণহানির ঘটনা। রাজ্যের মিরানশাহ এলাকার পাশে একটি আত্মঘাতী বিস্ফোরণে তিন পাকিস্তানি সৈন্য ও শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

রোববার পাকিস্তানের সামরিক সূত্রে এ খবর জানানো হয়েছে।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) রোববার জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অশান্ত এলাকা উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটেছে ঘটনা। নিহতদের মধ্যে রয়েছে তিনটি শিশু ও তিনজন সেনাসদস্য।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স বলেছে, আত্মঘাতী হামলাকারী এবং যারা তাকে ব্যবহার করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অপর একটি ঘটনায় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে দু’জন দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

তবে দুটি হামলার কোনোটিরই এখনো কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত ২৩ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানের দেওয়াগর এলাকায় পাক-আফগান সীমান্তের ওপার থেকে সৈন্যদের উপর গুলি চালালে কমপক্ষে তিনজন পাকিস্তানি সৈন্য নিহত হন।

বন্দুকধারীদের এসব সহিংসতার জন্য কড়া নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit