সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৮১ অভিবাসী উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। 

তিউনিশিয়ার নৌবাহিনী শনিবার জানিয়েছে, তারা ৮১ অভিবাসীকে উদ্ধার করেছে। এদের মধ্যে এক নারী রয়েছেন।

তারা সমুদ্রযাত্রার উপযোগী একমাত্র জাহাজে করে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

নৌবাহিনী জানায়, জাহাজটি রওনা দিয়ে তিউনিশিয়ার উত্তরপূর্ব উপকূল থেকে ছয় কিলোমিটার দূর পর্যন্ত যায়। জাহাজটি ক্ষতিগ্রস্ত ছিল।

এ ব্যাপারে তারা কর্মকর্তাদের বলেন, জাহাজটিতে মিশরের ৩৮, বাংলাদেশের ৩২, সুদানের ১০ ও মরোক্ক’র এক নাগরিককে বহন করা হচ্ছিল। তারা তিউনিশিয়ার সাথে লিবায়া সীমান্তবর্তী উপকূলীয় আবু কামাশ গ্রাম থেকে রওনা দিয়েছিলেন।

প্রক্রিয়াগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউরোপের কোন দেশে পাড়ি দেয়ার জন্য তিউনিশিয়া ও প্রতিবেশি দেশ লিবিয়া অভিবাসীদের কাছে আকর্ষণীয় কেন্দ্র।

তিউনিশিয়া উপকূল থেকে ইতালির লম্পাদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।
নিরাপত্তা সূত্র জানায়, গত মাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন নৌযানে করে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নেয়া ৫৪২ জনকে গ্রেফতার করে লিবিয়া কর্তৃপক্ষ।

এদিকে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানায়, ২০২১ সালে ভূমধ্যসাগরে ডুবে প্রায় ২০০০ অভিবাসী মারা যান বা নিখোঁজ হন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ১,৪০১ জন।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit