সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নিউ ইয়র্কের সুপারমার্কেটে গোলাগুলি, নিহত ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো তিনজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। পুলিশ হামলাকারীকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সময় শনিবার টপস ফ্রেন্ডলি মার্কেটে এই ঘটনা ঘটে।

বাফেলো নিউজে এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে বডি আর্মা পরা ও উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল নিয়ে এক বন্দুকধারী ১০ জনকে হত্যা করেছে, আরো কয়েকজনকে আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছে।

তদন্তকারীরা ধারণা করছেন, হামলাকারী গোলাগুলির লাইভ-স্ট্রিমিং করছিলেন, তার পোস্ট অনলাইনে প্রচার হচ্ছে কিনা সে দিকে নজর রাখছিলেন। পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বর্ণবাদগত কারণে এই হামলা চালানো হয়েছে।

সুপারমার্কেটটি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকায় অবস্থিত। বাফেলোর কেন্দ্রস্থল থেকে তিন মাইল (৫ কিলোমিটার) দূরে এর অবস্থান। এর আশপাশে রয়েছে আবাসিক এলাকা।

সূত্র : আল জাজিরা

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit