সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি পার করবে, সতর্কতা দিল্লিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরও একবার তাপপ্রবাহ উত্তর-পশ্চিম ভারতে। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে তীব্র তাপপ্রবাহের আশঙ্কার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে রাজধানী দিল্লিতে। বলা হয়েছে, দিল্লির তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াসে।

গত দুদিন ধরে তাপপ্রবাহ চলছে দিল্লি ও আশপাশের এলাকায়। রোববারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থাকছে ভারতের জাতীয় রাজধানী। প্রবল গরমে পুড়ছে দিল্লির বিস্তীর্ণ এলাকায়।

গত দুই দিন ধরেই এই অবস্থা রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হবে বলেও সংকেত দিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

বলা হয়েছে রোববার ও সোমবার দিল্লির কোনও কোনও এলাকার তাপমাত্রা ৪৬-৪৭ ডিগ্রি থাকতে পারে।

রোববারের জন্য দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

শুক্রবারই নাজাফগড়ের তাপমাত্রার পারদ ৪৬.১ ডিগ্রি সেলসিয়াল হয়েছে। জাফরপুরও মুঙ্গেসপুরের তাপমাত্রা  ছিল ৪৫.৬ ও ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

এই অস্থায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। আগামী সপ্তাহের প্রথম দিকে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িক কিছুটা কমবে। 

হাওয়া অফিস আরো জানিয়েছে এই মৌশুমে এই নিয়ে এখনও পর্যন্ত পাঁচবার তাপপ্রবাহের কবলে পড়ল দিল্লি। 

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit