বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

লালমনিরহাটে তিনদিনেও উদ্ধার হয়নি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের চুরি যাওয়া কম্পিউটার 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৪৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সমাজ সেবা অধিদপ্তরের অধিন দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) স্কুলের চুরি যাওয়া কম্পিউটারটি তিনদিনেও উদ্ধার হয়নি। কম্পিউটার চুরি হওয়ার তিনদিন অতিবাহিত হলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে থানায় কোন অভিযোগও দেয়া হয়নি।শনিবার (১৪ মে) বিকেলে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের প্রধান রিসোর্স শিক্ষক মোঃ এরশাদ আলী স্কুলের অফিস রুমের কম্পিউটার চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১১ মে) দুপুরের দিকে আদিতমারীর সাপ্টিবাড়ি এলাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের অফিস কক্ষ থেকে কম্পিউটারটি চুরি হয়।

দৃষ্টি প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী শিমুল মিয়া জানায়, এলাকার উজ্জল ও রাসেল নামের দুইজন ছেলে তার কাছে প্রায় প্রতিদিন বিভিন্ন লোভ দেখিয়ে অফিসের কম্পিউটারটি দিতে বলে। এতে সে রাজি না হলে তাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে বলে তুই যদি কম্পিউটার না দিস তাহলে তাহলে তোর অবস্থা খারাপ হবে। পরে বিষয়টি তার প্রতিষ্ঠানের শিক্ষকদের অবগত করেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার দুপুরের দিকে অফিস চলাকালীন সময়ে স্কুলের সবার চোখকে ফাকি দিয়ে উজ্জল ও রাসেল কম্পিউটারটি নিয়ে যায়। যদিও শিমুল ওই সময় অফিসের সামনেই ফোনে কথা বলছিল। রাসেল ও উজ্জল হয়তো ভেবেছিল সেতো চোখে দেখে না তাই তারা তাই তার সামনে দিয়েই স্কুলের কম্পিউটারটি নিয়ে যায়।

দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের প্রধান রিসোর্স শিক্ষক মোঃ এরশাদ আলী জানায়, তিনি প্রশিক্ষণের জন্য ঢাকায় অনস্থানকালীন স্কুলের কম্পিউটার চুরির বিষয়টি জানতে পারেন। পরে ঘটনা জানার পর লালমনিরহাট চলে আসেন। স্কুলে আসার পর রাসেল ও উজ্জল নামের দুই ছেলে স্কুলের কম্পিউটারটি চুরি করে নিয়ে গেছে বলে স্কুলের শিমুল নামের এক শিক্ষার্থী তাকে নিশ্চিত করে। তিনি বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাকে অবগত করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে পরামর্শ করে আজকে থানায় অভিযোগ দেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit