বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

জয়পুরহাটে কিডনী ক্রয়-বিক্রয় চক্রের ৭ দালাল গ্রেফতার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২০৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে কিডনী ক্রয়-বিক্রয় চক্রের ৭ দালালকে গ্রেফতার করেছে জেলা গয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে জেলার কালাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফফতারকৃত দালাল চক্রের সদস্যরা হলো, জয়পুরহাটের কালাই উপজেলার থল গ্রামের মৃত সিরাজের ছেলে সাহারুল (৩৮), একই উপজেলার উলিপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন চপল (৩১), জয়পুর বহুতী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৫৪), একই গ্রামের মৃত মোবরকের ছেলে মোকাররম (৫৪), ভেরেন্ডি গ্রামের জাহান আলমের ছেলে শাহারুল ইসলাম (৩৫), দূর্গাপুর গ্রামের মৃত বছির উদ্দিন ফকিরের ছেলে সাইদুল ফকির (৪৫) ও সদর উপজেলার হানাইল বম্বু গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন (৪০)।

শনিবার (১৪ মে,২২) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা, পুলিশ লাইনস এর ড্রিল সেডে এক প্রেস বিফ্রিং এ জানান, গ্রেফতারকৃত কিডনী ক্রয়-বিক্রয় চক্রের দালালেরা দীর্ঘদিন যাবত জেলার কালাই উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় ও গরীব প্রকৃতির লোকজনদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের প্রথমে ১৫ থেকে ২০ হাজার টাকা সুদের উপর লোন দেয়। কিছুদিন পর পরিকল্পনা মোতাবেক টাকা ফেরত চায় এবং টাকা ফেরত দিতে না পরলে মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে তাদের কিডনী বিক্রয় করতে বাধ্য করে। গ্রেফফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলা হাজতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মোকররম ২০০৬ সালে, মোশাররফ হোসেন ও শাহারুল ইসলাম ২০০৯ সালে ও সাইদুল ফকির ২০১৬ সালে তাদেও নিজের কিডনী বিক্রয় কওে এবং ফরহাদ হোসেন চপল ফরহাদ হোসেন সাদ্দামগন ভারতে কিডনী বিক্রয়ের জন্য গেলেও ভয় পেয়ে ফিরে আসে। পরে তারা নিজেরাই কিডনী ক্রয়-বিক্রয় চক্রের দলালে পরিনত হয়। সংবাদ সন্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit