বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব অনুষ্ঠিত পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কদমতলীতে বহুতল ভবন থেকে নিচে পড়ে তেজগাঁও পলিটেকনিকের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। নিহত আল আমিন হোসেন রাজু (২৪) চাঁদপুর জেলার মো. জামাল মিয়ার পুত্র। 

তিনি জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কদমতলী থানার স্মৃতিধারা আবাসিক এলাকার একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিনের খালাতো ভাই মো. সিফাত জানান, স্মৃতিধারা আবাসিক এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে আল আমিন হোসেন রাজু গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তবে, কীভাবে এ ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তিনি কোন কিছু জানাতে পারেননি তিনি।

ওসি বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit