শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

‘সাকিব ভাই খেলবেন ইনশাআল্লাহ’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক  : করোনামুক্ত হওয়ার পর শুক্রবার দিনভর আলোচনায় ছিল সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে খেলবেন কিনা।  

সাকিব অবশ্য আগ্রহ দেখিয়েছেন।  রিপোর্ট নেগিটিভ আসার খবর পেয়েই গতকাল সন্ধ্যায় তিনি উড়াল দেন চট্টগ্রাম। 

তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন ভিন্ন কথা। তিনি জানিয়েছিলেন, ‘৫০-৬০ ভাগ ফিট সাকিবকে খেলানোর কথা বিবেচনা করাটা দুরূহ।’

সবমিলিয়ে সাকিবের খেলা না খেলা নিয়ে গতকাল থেকে চলছিল জল্পনাকল্পনা আর ধোঁয়াশা।

আজ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব। 

মুমিনুল বলেছেন, ‘হ্যাঁ, সাকিব ভাই খেলবে ইনশাআল্লাহ।  অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে। ব্যাটিং তো ভালোই করলেন তিনি।’

অর্থাৎ সাকিবকে নিয়েই চট্টগ্রাম টেস্টের একাদশ গড়া হবে। 

দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। 

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit