সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

বিশ্বে কোভিডে মৃত্যু ১ হাজার ৬৭৬ জনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭৬ জনের। এর আগে শুক্রবার আক্রান্ত হন ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৯৩৪ জনের।

শনিবার (১৪ মে) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ২ লাখ ৮৪ হাজার ২২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮৬ হাজার ৫১৯ জনের। সুস্থ হয়েছেন ৪৩ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৯৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭২ জনের। 

জার্মানিতে আক্রান্ত ৬৭ হাজার ৬৭০ জন এবং মৃত ১৮১ জন, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৫১ হাজার ৭৭৩ জন এবং মৃত ৫১ জন, জাপানে আক্রান্ত ৪২ হাজার ৩৭৮ জন এবং মৃত ৪১ জন, ইতালিতে আক্রান্ত ৩৮ হাজার ৫০৭ জন এবং মৃত ১১৫ জন, ব্রাজিলে আক্রান্ত ২৫ হাজার ৬০৯ জন এবং মৃত ১৩০ জন, স্পেনে আক্রান্ত ২২ হাজার ৭৪৪ জন এবং মৃত ১০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit