মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

রবীন্দ্র জন্মজয়ন্তী স্মরণে মুক্তাক্ষর বিয়ানী বাজার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আবৃত্তি অঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া কবিতার বিকল্প নেই। বিশেষ করে আবৃত্তি শিক্ষণের শুরুর লগ্নে। আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিয়ানীবাজার শাখা আয়োজন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী স্মরণ।

শুক্রবার (১৩ মে) বেলা ২টায় বিয়ানীবাজার পোস্ট অফিস রোড মনোরমা ফ্যাশনে চারুলেখা কক্ষে আবৃত্তি প্রণামে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জয়শ্রী চন্দ ঝুমা’র সঞ্চালনে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শাফি, শ্রেয়, নিমিষা, বৃন্দা, অমিত, মিথিলা, প্রিয়তী, সামিরা, বর্ষা, নির্ঝরা ও মুন্না।

রবীন্দ্রনাথ ঠাকুরের বৃন্দ কবিতা ছিল ‘অন্তর মম বিকশিত করো, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো, তুমি নব রূপে এসো প্রাণ। একক ছড়ার মধ্যে” তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, আমাদের ছোট নদী ও মারহাট্টা সহ বেশ কিছু ছড়া কবিতা। সব শেষে মুক্তাক্ষরে প্রতিষ্ঠাতা- পরিচালক ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর রবীন্দ্রনাথ ঠাকুরের সাধুভাষা নিয়ে উচ্চারণ রীতির আলোচনা করেন।

 

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit