মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই ধন্যবাদ দিলেন মোদিকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার ২৬তম প্রধানমন্ত্রী হিসেবে ৭৩ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এনডিটিভি জানিয়েছে, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য উন্মুখ হয়ে আছেন রনিল। অর্থনৈতিক সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর বর্তমানে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে দেশটি।

বিক্রমাসিংহে তার মেয়াদে ভারতের সঙ্গে আরো ভালো সম্পর্ক তৈরিতে প্রস্তুত।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক ধর্মীয় অনুষ্ঠানে বিক্রমাসিংহে বলেন, আমি আরো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই এবং প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই। বিরোধী ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে জানান, আপাতত তিনি অর্থনৈতিক সংকট মোকাবেলার দিকেই শুধু নজর দেবেন।

তিনি বলেছেন, আমি এই সমস্যা মিটিয়ে দেশের জনগণের জন্য পেট্রল, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে চাই। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এবারই প্রথম শ্রীলঙ্কা এমন ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ না থাকাকে এর মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিক্রমাসিংহে বলেন, যে দায়িত্ব কাঁধে নিয়েছি তা আমি পালন করব। তিনি আরো বলেছেন, সময়মতো আমি সংখ্যাগরিষ্ঠের সমর্থন অর্জন করব। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সচিবালয়ের বাইরে এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা বিক্ষোভে কোনো বাধা দেওয়া হবে না। তারা চাইলে আমি তাদের (বিক্ষোভকারীদের) সঙ্গে কথা বলব। তিনি আরো বলেন, যদি অর্থনৈতিক সংকটের মোকাবেলা করতে পারি, তাহলে বিক্ষোভকারীদেরও মোকাবেলা করতে পারব।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারে সব দলের অংশগ্রহণের কথা আছে। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত এই সরকার কাজ করবে।
সূত্র : এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit